বরিশালে সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন

রূপালী ডেস্ক।।
বরিশালে সড়ক দুর্ঘটনার প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও গাড়ি চলাচল নিয়ন্ত্রণ কর্মসুচি পালন করা হয়েছে।

সোমবার (২১ মার্চ) সকাল ১১ টায় বিএম কলেজর (শহীদ মিনার গেটে) সাধারণ শিক্ষার্থীর বাণ্যারে এ মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

বিএম কলেজ শিক্ষার্থী মহিউদ্দিনের সভাপতিত্বে ইসলামি শিক্ষা বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিএম কলেজ গনিত বিভাগের শিক্ষার্থী মিরাজ, মাসুদুর রহমান,উদ্ভিদ বিজ্ঞান মো নাজমুল ইসলাম, পারভেজ, রিয়াজ, রেদোয়ান, সালাম বাবরসহ প্রমুখ।

এসময় বক্তারা বলেন- আর কত মায়ের কোল এভাবে খালি হবে,আর কত রক্ত ঝরলে নিরাপদ সড়ক পাওয়া যাবে। আমরা বিভিন্ন এলাকা থেকে এখানে আসি পড়াশুনা করতে কিন্তু আমরা নিরাপদে যাতায়াত করতে পারি না। আমরা যখন কলেজ থেকে বাড়িতে ফিরি তখন আমাদের জীবনটা পকেটে করে বের হই।

আরো বলেন- সড়ক দুর্ঘটনা নতুন কিছু নয় প্রতিনিয়তই এমন ঘটে কিন্তু আমরা তার সঠিক বিচার পাই না। গত কয়েকদিন আগে আমাদের ভাইয়ের প্রাণ গেছে এখন পর্যন্ত সেই ঘাতক গাড়ি ও ড্রাইভারকে প্রশাসন আটক করে নাই। প্রশাসন নিশ্চুপ হয়ে রয়েছে। এসময় শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকেও দায়ি করেন।

মানববন্ধনের শুরুতে বিএম কলেজের ভিতরের সড়কে বিক্ষোভ মিছিল করে সাধারন শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে স্মারক লিপি প্রদান করে বিএম কলেজ অধ্যাক্ষ বরাবর।

উল্লেখ্য, বুধবার (১৬ মার্চ) সরকা‌রি সৈয়দ হা‌তেম আলী ক‌লে‌জের তৃতীয় ব‌র্ষের ছাত্র মো: না‌দিম মোটরসাই‌কেল যো‌গে বা‌ড়ি ফেরার প‌থে প্রাই‌ভেটকা‌রের সা‌থে সংঘ‌র্ষে নিহত হ‌য়ে‌ছে।