বরিশালে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

রূপালী বার্তা।।
বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকা থেকে ৬ কেজি ১৫০ গ্রাম গাঁজাসহ মমতাজ বেগম (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (০৩ জানুয়ারি) ভোর ৫ টার দিকে লঞ্চঘাট পল্টন থেকে তাকে গ্রেপ্তার করে কোস্ট গার্ড।

গ্রেপ্তার মমতাজ বেগম নগরীর কেডিসি নামার চর এলাকার বাসিন্দা মুনসুর ফকিরের মেয়ে। পরে তাকে ৬ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, নগদ ১৭৪০ টাকাসহ বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানা হস্তান্তর করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এস এম তাহসিন রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুররে দায়িত্বরত (কন্টিনজেন্ট) কমান্ডারের নেতৃত্বে কোস্টগার্ডের একটি অভিযানিক দল ভোর ৫ টার দিকে লঞ্চঘাটের পল্টন থেকে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাকে গাঁজাসহ মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।