বরিশাল উত্তর জেলা বিএনপির উদ্যোগে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সকালে নগরীর সদর রোড দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধ দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ।

উত্তর জেলা বিএনপি আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট বিলকিস জাহান শিরিন।

বক্তব্য রাখেন- উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু,উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মেজবাহউদ্দিন চৌধুরী অপু, মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজামান মুক্তা, উত্তর জেলা মহিলা দলের সভানেত্রী শায়লা শারমিন মিমু, উত্তর জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সম্পাদক মো. সেলিম হোসেন, উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইয়েদুল আলম সেন্টু, যুগ্ম আহবায়ক দেওয়ান মো. সাইফুল্লাহ ফুয়াদ, যুবদল নেতা টোটন, যুগ্ম আহবায়ক মোনতাসির মামুন সোহাগ, হিজলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট নুরু-আলম রাজু, হিজলা উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলতাফ হোসেন খোকন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল দক্ষিণ জেলা সভাপতি মো. মহসিন, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নিজামুর রহমান নিজাম, সাংগঠনিক সম্পাদক জাবির আবদুল্লাহ, মুলাদী পৌর বিএনপির সাধারন সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ আল মামুন, মুলাদী উপজেলা কৃষকদলের আহবায়ক আবদুস সত্তার, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মাহমুদ খান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক কামরুল ইসলাম ও ছাত্রনেতা মো. সাইফউদ্দিন মিলনসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।