বরিশাল উত্তর জেলা বিএনপিতে সেলিম হাওলাদারকে সদস্য অর্ন্তভূক্তি

রূপালী ডেস্ক।।
বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মোঃ সেলিম হাওলাদারকে অর্ন্তভূক্তি করা হয়েছে। রোববার (২৯ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মোঃ সেলিম হাওলাদারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

মোঃ সেলিম হাওলাদার ভাষানচর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি, উত্তর জেলা যুবদলের সাবেক সদস্য, উত্তর জেলা বিএনপির সাবেক স্বস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক।

উল্লেখ্য, মোঃ সেলিম হাওলাদার ছাড়াও নতুন করে আরও ৫ জনকে সদস্য অর্ন্তভূক্তি করা হয়। তারা হলেন- আবিদুর রহমান হুমায়ুন, আফসার আলম, আফসার উদ্দিন হাওলাদার, মোঃ শিহাব উদ্দিন ও এডভোকেট মনিরুজ্জামান।