বরিশাল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দামের মৃত্যু

রূপালী বার্তা।।
বাংলাদেশ ছাত্রলীগের বরিশাল জেলা শাখার সহ-সভাপতি শহীদুল ইসলাম সাদ্দাম ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টায় ঢাকা হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি …রাজিউন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।