বরিশাল মেট্রোপলিটন স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা

বিশেষ প্রতিবেদক।।
বরিশাল মেট্রেপালিটন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার আয়োজনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ১০টায় ক্যাম্পাসে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অর্ধশতাধিক শিশু অংশগ্রহণ করে।

স্কুল শাখার কো-অর্ডিনেটর আমান উল্লাহ আমানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এস এম আলী নেছার। প্রধান অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক আযাদ আলাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. মহাব্বাতুল্লাহ মাহেত, পরিচালক (উন্নয়ন) মোঃ নাসির উদ্দিন, পরিচালক (পারসেস) জিয়াউর রহমান মনির, পরিচালক (অর্থ) আতিক মাহমুদ বাবুল, কাওসার হোসেন, রিয়াজ হোসেন প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিরা।