ব‌রিশাল সি‌টিতে বেড়েছে ৩৩ হাজার ভোটার

রূপালী ডেস্ক॥
ব‌রিশাল সি‌টি করপো‌রেশন এলাকায় এবার ভোটা‌র সংখ‌্যা ৩২ হাজার ৮২৯ জন বৃ‌দ্ধি পেয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন ব‌রিশাল আঞ্চ‌লিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন।

তি‌নি জানান, গত সি‌টি নির্বাচ‌নে এ এলাকায় ভোটার সংখ‌্যা ছি‌ল ২ লাখ ৪২ হাজার ১৬৬ এবং এবার সি‌টি নির্বাচনে ভোটার সংখ‌্যা ২ লাখ ৭৪ হাজার ৯৯৫ জন। ব‌রিশাল নগরীর ম‌ধ্যে সবচেয়ে বে‌শি ভোটার রয়েছে ৫ নম্বর ওয়ার্ডে–১৪ হাজার ৯১৭ আর সবচেয়ে কম ভোটার ১৮ নম্বর ওয়ার্ডে–৫ হাজার ১৯২ জন।

হিসাব অনুযায়ী, ১, ২ ও ৩ নম্বর ওয়া‌র্ডে গত নির্বাচনে ভোটার ছিল ২৮ হাজার ৯৫১ জন এবং এবার সেই সংখ‌্যা ৪ হাজার ৫৬২ জন বেড়ে ৩৩ হাজার ৫১৩ জনে দাঁড়িয়ে‌ছে। ৪, ৫ ও ৬ নম্বর ওয়া‌র্ডে ভোটার ছিল ৩১ হাজার ৪১৮ জন, এবার সেই সংখ‌্যা ৩৬ হাজার ৫৪২ জন। ৭, ৮ ও ৯ নম্বর ওয়া‌র্ডে ১৯ হাজার ৯৬২ জন থেকে ভোটার বেড়ে হয়েছে ২১ হাজার ৬৯২ জন। ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ২০ হাজার ২৩৫ জন থেকে এবা‌র বেড়ে হয়েছে ২১ হাজার ৮৬৮ জন। ১৩, ১৪ ও ১৫ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ‌্যা ১৯ হাজার ৬৪৬ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ৬৭২ জনে।

১৬, ১৭ ও ১৮ নম্বর ওয়া‌র্ডে ১৪ হাজার ৭২৬ জন ভোটার ছি‌ল গত নির্বাচ‌নে, এবার হয়েছে ১৬ হাজার ৫২ জন। ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে ভোটার ছিল ২২ হাজার ৪৭৩ জন, এবার তা দা‌ঁড়িয়ে‌ছে ২৪ হাজার ৬৫৬ জন।

২২, ২৩ ও ২৭ নম্বর ওয়ার্ডে ‌ভোটার ছিল ২৬ হাজার ৯০০, এবার সেই সংখ‌্যা ৩১ হাজার জন। ২৪, ২৫ ও ২৬ নম্বর ওয়া‌র্ডে ৩২ হাজার ৪৬৭ জন ভোটার ছিল, কিন্তু এবারের সি‌টি নির্বাচনে ভোট দেবেন ৩৮ হাজার ১১০ জন এবং ২৮, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ‌্যা গত নির্বাচনে ছিল ২৫ হাজার ৩৮৮ জন, আর এবার তা ২৯ হাজার ৮৮৮ জন।

ব‌রিশ‌াল সি‌টি নির্বাচনে এবার নারী ভোট‌ার ১ লাখ ৩৮ হাজার ৭১ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন বলে জানান আঞ্চ‌লিক নির্বাচন কর্মকর্তা।