বরিশাল ৩ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাশেদ খান মেনন

বাবুগঞ্জ প্রতিনিধি (বরিশাল)।।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেননের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি, সাবেক মন্ত্রী ও জননেতা রাশেদ খান মেনন এমপি বরিশাল ৩ (বাবুগঞ্জ মুলাদী) আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে তাঁর পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেছেন বাবুগঞ্জ উপজেলা ওর্য়ার্কাসপার্টির সাধারন সম্পাদক মোঃ শাহিন হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হারুন অর রশিদ। এ বিষয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তাঁর পক্ষে ১২১-বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী সংসদীয় আসনের মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন জানিয়েছেন, বুধবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা শাকিলা রহমান এর কাছ থেকে তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপির মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।এসময় উপজেলা ওয়ার্কাসপাটির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন,মোঃজামাল হোসেন মোঃ খলিলুর রহমান।