বরেণ্য রাজনীতিবিদ আবুল হাসানাত আব্দুল্লাহ’র জন্মদিন পালিত

আগৈলঝাড়া প্রতিনিধি।।
বরিশালের আগৈলঝাড়ায় পালিত হলো জাতির পিতার ভাগ্নে দক্ষিণাঞ্চলের অবিসংবাদিত নেতা আবুল হাসানাত আবদুল্লাহর ৭৮তম জন্ম দিন। প্রিয় নেতার জন্ম দিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোহগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচিতে শনিবার (১০ ডিসেম্বর) সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে দলে দলে নেতা-কর্মীরা আনন্দ মিছিল নিয়ে ছুটে আসেন তাদের প্রাণপ্রিয় নেতা আবুল হাসানাত আবদুল্লাহ এপি’র জন্মদিনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে।

পরে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আবুল হাসানাত আবদুল্লাহর বিস্তৃত কর্মময় জীবনী ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস ছাত্তার মোল্লা, আবুল বাশার হাওলাদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, সাইদুল সরদার, অনিমেষ মন্ডলসহ প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রিয় নেতার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক।