বাবুগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি পরিবার নিঃস্ব

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ওই ঘরে বসবাসরত বাবুল খান ও শহীদ খানের পরিবার দুটি নিঃস্ব হয়ে পরেছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দিকে রান্না ঘর থেকে সৃষ্ট আগুন পুরো ঘরে ছড়িয়ে পরে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মিরা ও বাবুগঞ্জ থানা পুলিশ।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরটি ভস্মীভূত হয়। এতে ১০লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত ফাতিমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, ভাইস চেয়ারম্যান ইকবাল আহম্মেদ আজাদ, বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান প্রমুখ।

এসময় ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর সাব অফিসার আব্দুল মোতালেব সরদার বলেন, আমরা ফোন পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজ করি। এতে পার্শ্ববর্তী ঘরগুলো রক্ষা পায়।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘর নির্মাণে আমরা অল্প সময়ে কাজ শুরু করবো। পরিবার দুটির সদস্যদের বস্ত্র ক্রয় করে দেওয়া হচ্ছে।