বাবুগঞ্জে চরের মাটি ঢাকায় পাচার, কার্গো ও ভেকু জব্দ

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর এলাকার আড়িয়াল খাঁ নদে চর কেটে মাটি কেটে যাচ্ছিল একদল দৃর্বৃত্তরা। প্রতিদিন ভেকু মেশিণ দিয়ে মাটি কেটে কার্গোতে তুলে নিয়ে যাওয়া হতো। এরই মধ্যে মাটি তুলে ফেলায় বিশাল পুকুর আকার ধারন করেছে ওই চরে। শেষ পর্যন্ত প্রশাসনের টনক নড়েছে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে মাটি কাটায় নিযুক্ত চার শ্রমিককে আটক করেন এবং মাটি কাটা ভেকু ও একটি কার্গো জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মোঃ শামিম মোল্লার জিম্মায় রাখা হয়েছে। পরে প্রত্যেককে ১৫ দিন করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

দন্ডিত চারজন হচ্ছে-পিরোজপুর জেলার উত্তর টোনা গ্রামের আবুবক্করের ছেলে মোঃ বুলবুল ( ৪২),কাঠালিয়া থানার দত্তপ্রসার গ্রামের মোঃ হাই জোমাদ্দারের ছেলে বেল্লাল হোসেন (২২) আমতলী থানার নাজপাড়া গ্রামের মোঃ বাবুল মোল্লার ছেলে সাইদুল মোল্লা (১৮)ও নেছারাবাদ থানার বালিয়াহারী গ্রামের মজিবুর রহমানের ছেলে মোঃ বুলবুল(২৫)।
সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রোববার সন্ধ্যায় অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়। আটকৃতৃরা জানিয়েছেন, কার্গোতে ওই মাটি ঢাকা ও মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় ইটভাটায় বিক্রি করা হয়।

স্থানীয় সূত্রে নামপ্রকাশে অনিচ্চুক একাধিকরা জানিয়েছেন,ক্ষমতাসিন দলের নেতাদের ছত্রছায় গত এক মাস ধরে ভেকু দিয়ে জেগে উঠা চর কেটে ঢাকাসহ বিভিন্ন এলাকার ইটভাটায় বিক্রি করছেন।