বাবুগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বরিশালের বাবুগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ৮ টায় উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর রাকুদিয়া জৈনপুরী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে হাওলাদার জেনারেশন এর উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদের সদস্য ও বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মাইনুল হোসাইন পারভেজ মৃধা।

বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এইচ এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মাসুম রেজা, দেহেরগতি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার এ.কে.এম সহিদুল হক, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন শুভ, দেহেরগতি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি কাজী মেজবা উদ্দিন সজল, দেহেরগতি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এনামুল হক খান, সমাজসেবক মোঃ সাইদুর রহমান।

বাবুগঞ্জ স্পোর্টিং ক্লাব ও বরিশাল ব্যাংকার এসোসিয়েশন এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাবুগঞ্জ স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়েছে। রানারআপ হয়েছে বরিশাল ব্যাংকার এসোসিয়েশন। খেলা শেষে বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।