বাবুগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন আ.ন.ম আঃ হালিম

রফিকুল ইসলাম, বাবুগঞ্জ।।
বরিশালের ঐতিহ্যবাহী বাবুগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন আ. ন. ম আঃ হালিম। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় গভর্নিং বডির সদস্য, শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। এ প্রতিষ্ঠানে যোগদানের পুর্বে আ. ন. ম আঃ হালিম বরগুনা জেলার সৈয়দ ফজলুল হক কলেজে উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।আ. ন. ম আঃ হালিম ১৯৭০ সালের পহেলা জানুয়ারি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন। সাত ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।কর্মজীবনে তিনি বরগুনার সৈয়দ ফজলুল হক কলেজে ২০০২ সাল থেকে এ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে কর্মরত ছিলেন।

তিনি বাবুগঞ্জ ডিগ্রি কলেজে যোগদান করে সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে নিয়ে বাবুগঞ্জ ডিগ্রি কলেজকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে রুপান্তর করবেন বলে অভিব্যক্তি প্রকাশ করেন। দীর্ঘদিন পর্যন্ত বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ দ্বারা পরিচালিত হয়ে আসছিল ফলে নবাগত অধ্যক্ষকে পেয়ে সবাই উচ্ছাসিত হয়।