বামনায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বরগুনা প্রতিনিধি।।
বরগুনার বামনায় ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) গভীর রাতে উপজেলার কলাগাছিয়া ও গোলাঘাটা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মাদকসহ গ্রেফতাকৃতরা হলেন, বামনা উপজেলার কলাগাছিয়া গ্রামের মৃত: আব্দুল সাদেক মির্জার ছেলে মোস্তফা কামাল খোকন (৫০) ও গোলাঘাটা গ্রামের মো. জয়নাল আকনের ছেলে মোঃ ইদ্রিস আকন (৩৭)।

থানা সুত্রে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এস আই সিদ্দিকুর রহমান ও এস আই দেবাষীশের নেতৃত্বে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে বামনা থানা অফিসার ইনচার্জ মো: মাইনুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনী ১০ (ক)/৪১ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং-১১ তারিখ ২১/০৭/২৩। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।