বাস চাঁপায় আহত ট্যাক্স আদায়কারী নিহত

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)॥
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বেপরোয়াগতির বাস চাঁপায় গুরুত্বর আহত ট্যাক্স আদায়কারী জলিল ফকির (৫২) চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। নিহত জলিল উপজেলার দক্ষিণ বিল্বগ্রামের মৃত রাজে আলী ফকিরের ছেলে। সে (জলিল) মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চুক্তিভিত্তিক ট্যাক্স আদায়কারী ছিলো।

তথ্যের সত্যতা নিশ্চিত করে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বলেন, গত ১৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে মোটরসাইকেলযোগে বাসায় ফেরার পথে মহাসড়কের আশোকাঠী পেট্টলপাম্প এলাকায় গোল্ডেনলাইন পরিবহনের একটি বাস জলিলকে চাঁপা দেয়। এতে সে গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেবাচিম হাসপাতালে এবং ওইদিনই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আটদিন চিকিৎসাধীণ থাকার পর সোমবার রাত সাড়ে আটটার দিকে তিনি মৃত্যুবরন করেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, বিষয়টি তিনি অবগত আছেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।