বিএনপির কমিটিতে জাতীয় পার্টি ও আ. লীগ, বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন

রাঙ্গাবালী প্রতিনিধি (পটুয়াখালী)।।
দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে টাকার বিনিময়ে কমিটি গঠনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপি।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত ৯টায় ছোটবাইশদিয়ার গহীনখালীতে ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মলেন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জয়নুল আবেদীন।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আগামী ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে চক্রান্তে নেমেছে ইউনিয়নের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার ও সদস্য সচিব তারিকুল ইসলাম। ষড়যন্ত্রের অংশ হিসেবে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ৯ জন সদস্যস্যের মধ্যে ৭ জনকে না জানিয়েই দলের গঠনতন্ত্রকে লঙ্ঘণ করে তারা তাদের স্বার্থ হাসিলের লক্ষ্যে সকল ওয়ার্ডের কমিটি গঠন করেছেন। এসব ওয়ার্ড কমিটিতে দলের জন্য জেল-যুলুমের শিকার ও ত্যগী নেতাদের বাদ দিয়ে তাদের আত্মীয় স্বজন এবং কাছের লোকদের অন্তর্ভূক্ত করা হয়েছে। এমনকি টাকার বিনিময়ে জাতীয় পার্টি ও আওয়ামী লীগের পদধারীদের মূল যায়গায় রেখে কমিটি করা হয়েছে।

এসময় তিনি, দলের গঠনতন্ত্র লঙ্ঘন করে অর্থের বিনিময়ে রাতে আধারে গঠিত এ সকল ওয়ার্ড কমিটি বিলুপ্ত পূর্বক, অবিলম্বে দলের ত্যাগী নেতাদের সমন্বয়ে নতুন করে একটি শক্তিশালী কমিটি গঠনের জন্য জেলা ও কেন্দ্রীয় কিমিটির নেতাদের প্রতি জোর দাবী জানান। এছাড়াও এ অঞ্চলের বিএনপির দেখভালের দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোর্শারফ হোসেন এর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মলনে ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শাহিন মুন্সী, যুগ্ম আহ্বায়ক বেল্লাল ডাক্তার, ১নং ওয়ার্ডের সহ সভাপতি মাহতাব খন্দকার, ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহ আলম দালাল, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জসিম মৃধা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্রদল ও যুব দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।