বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ জনসমুদ্রে পরিণত হবে

বিশেষ প্রতিবেদক।।
বিএনপির কেন্দ্রীয় নেতা আবু নাসের মো. রহমতুল্লাহ বলেছেন, সরকারের সকল অপচেষ্টা ও অপকৌশল বানচাল করে বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। এজন্য বিএনপি কর্মিরা দিনরাত কাজ করে যাচ্ছেন। বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে জনতার স্রোত ঠেকানো যাবে না।

শনিবার (২৯ অক্টোবর) বিকেলে বরিশাল সদর উপজেলার ০৪ নং শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির উদ্যোগে বরিশাল বিভাগীয় গণসমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তাবাদ ইউনিয়নের টিম প্রধান মাহবুবুল আলম বাবুল।

এতে বক্তব্য রাখেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকে মজিবুর রহমান নানটু, সদস্য সচিব অ্যাডভোকেট আকতার হোসেন তালুকদার মেবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ নুরুল আমিন, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম, বিএনপি নেতা অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদ পান্না, সদর উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম উজ্জল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাসুল কবির ফরহাদ, ছাত্রদল সদর উপজেলা আহবায়ক আবদুল কাদের মোল্লা প্রমুখ।