বিএনপি নেতা মনিরুজ্জামান সিমু ও সাংবাদিক সাইফউদ্দিন মিলনের মায়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক।।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার বিদ্যানন্দপুর ইউনিয়নের চরখাজুরিয়া গ্রামের মরহুম আবদুল কাদের মাস্টারের স্ত্রী, বিএনপি নেতা মনিরুজ্জামান সিমু ও বিশিষ্ট ব্যবসায়ী, রূপালী বার্তার নির্বাহী সম্পাদক মোঃ সাইফউদ্দিন মিলন এর মা মোসাঃ হনুফা বেগম ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ২ টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৫ মেয়ে, ৪ ছেলে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুর ২ টায় নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে মরহুমার জন্য দোয়া চাওয়া হয়েছে।