বিদ্যালয়ের মাঠ পরিষ্কার করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
কাউখালী উপজেলার উত্তর নিলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ খালেদা খাতুন রেখা শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ঝাড়ু হাতে সম্পুর্ন মাঠ পরিস্কার করলেন। পরিচ্ছন্ন মাঠে সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে সমাবেশ আয়োজন করলেন। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, শপথ পাঠ এবং জাতীয় সংগীত পরিবেশন করলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মাঠ পরিস্কার থাকলে শিশুদের মন মানসিকতা ভালো থাকে। তারা মনভরে খেলাধুলা করতে পারে। সুস্থ মন ও দেহ নিয়ে আমাদের আগামী প্রজন্ম বেড়ে উঠুক প্রাণের উচ্ছাসে।