বিভাগীয় সমাবেশ সফল করতে মির্জাগঞ্জে বিএনপি’র প্রস্তুতি সভা

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
৪ ফেব্রুয়ারী কেন্দ্র ঘোষিত বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ উপলক্ষে পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় উপজেলা সুবিদখালি বাজারের নান্নু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সির সভাপতিত্বে সভায় বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়ের মোস্তাক আহম্মেদ পিনু। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সদস্য দেলোয়ার হোসেন নান্নু,খন্দকার ইমাম হোসেন নাসির।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহসানউল্লাহ পিন্টু সিকদার,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনির, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী রাশেদা খানম মঞ্জু, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্নেহাংশু সরকার কুট্টি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা এখন দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াই এখন এক দফার আন্দোলনে রূপ নিয়েছে। এই অবৈধ সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, খালেদা জিয়া এই সরকারের অত্যাচার, নির্যাতন ও মিথ্যা অন্যায়ের সাজা ভোগ করার পরও এক সেকেন্ডের জন্যও মাথা নত করেননি,আপোষ করেননি। এই সরকারের পতনের মধ্যদিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে এ আন্দোলন। আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী ও পুলিশ দিয়ে হামলা চালিয়ে এবং খুন-জখম ও গ্রেফতার করে সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা বিএনপির দুর্বার আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। বিএনপিকে রাজপথ থেকে কোনোভাবেই সরানো যাবে না। গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি ও বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবির পক্ষে বিভাগীয় সমাবেশ সফল করতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবি ও বিদ্যুৎ, গ্যাস এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবিতে আগামী ৪ ফেব্রুয়ারী বরিশালে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।