বিসিসি মেয়রের শোক

রূপালী ডেস্ক॥
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি ও ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম বীর মুক্তিযোদ্ধা আবুল ফারুক হুমায়ুন এর সহধর্মিণী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র -এর সহকারী একান্ত সচিব শাহরিয়ার কবির রিজনের মাতা শাহজাদী বেগম শনিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬.৩০ মিনিটে শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।্এদিকে বরিশাল সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স ইন্সপেক্টর আসাদুজ্জামান খান আসাদ এর মাতা মোসাম্মৎ খাদিজা বেগম রেবাবার সকাল ৯ টায় সাগরদী দরগাবাড়ি তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তিনি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।