বিয়ের ৯ বছর পর ভাঙল তারকা দম্পতি সংসার

বিনোদন ডেস্ক।।
নতুন বছরের শুরুতেই ফের এক বিচ্ছেদের খবর বিনোদন দুনিয়ায়। মাস কয়েক ধরেই গুঞ্জন ছিল- ঢালি তারকা দম্পতি আমির আলি এবং সানজিদা শেখের আইনি বিচ্ছেদ নিয়ে। অবশেষে এলো তাদের বিচ্ছেদের খবর। যদিও বছরের পর বছর আলাদা থেকেও নিজেদের বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি তারা।

প্রাক্তন এই জুটির ঘনিষ্ঠ সূত্রের বরাদে ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, ‘৯ মাস আগেই দুজনে ডিভোর্সের কাগজ হাতে পেয়েছে। এখন তারা নিজেদের পথ বেছে নিয়েছে, দুজনেই খুব ব্যক্তিগত মানুষ এবং কোনওভাবেই ডিভোর্স নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দিতে চায় না’।

তবে ডিভোর্সের খবর নিশ্চিত না করলেও উড়িয়েও দেননি দুজনে।

আলি বলেন, ‘এই নিয়ে কোনও মন্তব্য করতে চাই না, তবে বলব সানজিদা খুশি থাকুক এটাই চাই’। অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী সঞ্জিদা জানান, ‘আমি চাই আমার সন্তান আমাকে নিয়ে গর্বিত হোক…ব্যাস এইটুকুই’।

দীর্ঘদিন চুটিয়ে প্রেম করবার পর ২০১২ সালে বিয়ের পর্ব সেরেছিলেন আমির-সানজিদা। কিন্তু ২০২০ সালেই প্রকাশ্যে চলে আসে তাদের দাম্পত্য কলহের খবর। আমির-সানজিদার বিয়ে ভাঙার খবরে যখন তোলপাড় মিডিয়া তখন জানা যায় সারোগেসির মাধ্যমে এক কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন তারা। যদিও আইরার আগমনও দু-জনের সম্পর্কে ধরা ফাটল মেটাতে পারেনি।