বীর মুক্তিযোদ্ধা চানমিয়া আর নেই

কাউখালী প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের আসপদ্দি গ্রামের নিবাসী বীর মুক্তিযোদ্ধা চান মিয়া (৭৫) গতকাল শনিবার রাত তিনটায় ঢাকা কুর্মিটোলা হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ….. রাজিউন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

রবিবার ২১ এপ্রিল বিকেলে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ ও পুলিশের একটি চৌকস দল। পরে সরকারি বালক বিদ্যালয় মাঠে আসরবাদ জানাজা নামাজের শেষে উপজেলা কেন্দ্রীয় ঈদগা মাঠ গোরস্থানে দাফন করা হয়।