বেগমগঞ্জে অস্ত্রসহ দুই আসামী গ্রেফতার

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের খোয়াজপুর নামক স্থানে জমি জমার বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘাত হয়। তৎক্ষনাৎ খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিদেশি অস্ত্রসহ কাউসার ও সায়েম নামে দুজনকে গ্রেফতার করে।

এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি চাইনিজ কুড়াল,০২ টি ছোরা,০১ টি ফল্ডিং ছুরি,০১ টি চকলেট বোমা এবং ০২ টি লোহার তৈরী বেটন লাঠি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন জনাব মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) পুলিশ সুপার নোয়াখালী।