বৈশাখী

বৈশাখী
-বিচিত্র কুমার

ওর মুখ যেন উৎসবমুখরীত
কাজলরাঙা দুটি আঁখি,
রঙিন ফিতায় সেজেছে বৈশাখী
ও যেন এক প্রাণবন্ত পাখি।

প্রজাপ্রতির মতো ডানা মেলে
ফুরফুর করে উড়ছিল ঊষার আকাশে,
কত না আনন্দ আর উল্লাসে
আগমনী বার্তা নিয়ে রঙিন বাতাসে।

আমি যেইনা চোখ খুলি –
সে অমনি পালিয়ে যায় দূর অজানায়,
ফুলের পাপড়িগুলো উড়ে যায় হাওয়ায়
রৌদ্রের রঙ থাকে শুধু চাওয়ায় পাওয়ায়।