বোনের জানাজায় দোয়া চাইলেন সিইসি কেএম নুরুল হুদা

দশমিনা প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালী-৩ (দশমিনা গলাচিপা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি এর মা ও প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বড় বোন মোসাম্মদ আছিয়া খানমের নামাজে জানাজায় সকলের কাছে দোয়া চাইলেন সিইসি নুরুল হুদা।

দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের সিকদারীয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রোববার (০৯ জানুয়ারি) বেলা ১১টায় মরহুমার জানাজায় পটুয়াখালী জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগের জেলা ও উপজেলা নেতৃবৃন্দসহ সুশিল সমাজের প্রায় পাঁচ হাজার মুসল্লি জানাযায় অংশ নিয়ে মরহুমার রুহের মাগফিরাৎ কামনা করেন। এসময় মরহুমার ভাই সিইসি কে এম নুরুল হুদা, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, মরহুমার ম্বামী আলহাজ্ব লুৎফুর রহমান, বড় ছেলে সংসদ সদস্য এস এম শাহজাদার আবেগ কন্ঠের বক্তব্যে হাজার হাজার মানুষ কান্না বিজড়িত কন্ঠে মরহুমার জন্য দোয়া প্রার্থনা করেন। পরে পারিবারক কবরস্থানে তাকে দাফন সম্পর্ন করা হয়।
=