ব্রিজটি ঝুকিপূর্ন, লাখো মানুষের দুর্ভোগ চরমে

গৌরনদী প্রতিনিধি (বরিশাল)।।
ব্রিজ নয় যেন মরন ফাঁদে পরিনত হয়েছে বরিশাল জেলার গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ন মাহিলাড়া-সরিকল বাজার সড়কের মাহিলাড়া ভেদর খালের উপরের ব্রিজটি। দীর্ঘদিন পূর্ব থেকে এ ব্রিজের দুই জায়গার মধ্যকার ঢালাই খসে পরে রড রেব হয়ে গর্তে পরিনত হয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুকি নিয়ে সাধারন মানুষসহ বিভিন্ন যানবাহন ব্রিজ দিয়ে পারাপার হতে হচ্ছে।

আর প্রতিদিনই ঝুকিপূন ওই ব্রিজ দিয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী বিভিন্ন যানবাহনসহ এলাকার লোকজনকে চলাচল করতে গিয়ে ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। জনগুরুত্বপূর্ন এ ব্রিজটি অধিক ঝুকিপূর্ন অবস্থায় থাকলেও তা সংস্কারের জন্য মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট দপ্তরের।

স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের মাহিলাড়া-সরিকল বাজার সড়কের মাহিলাড়া ভূমি অফিসের সামনে ভেদর খালের উপর দীর্ঘ ১৮ বছর আগে একটি ঢালাই ব্রিজ নির্মান করা হয়েছিলো। ব্রিজ নির্মনের সময় ঠিকাদারী প্রতিষ্ঠান নিন্মমানের নির্মান সমগ্রী ব্যবহার করায়। ব্রিজটির দুই জায়গার মধ্যকার ঢালাই খসে রড রেব হয়ে গর্তে পরিনত হয়েছে এবং ব্রিজের রেলিং ভেঙ্গে পরে গেছে। ওই গর্তের কারনে ব্রিজ দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারছে না। গর্তের মধ্যে কাঠ দিয়ে মোটরসাইকেল,ভ্যান,ইজিবাইক, অটোরিকসা, চলাচল করতে গিয়ে প্রায় প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছে যাত্রীরা। ওই ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় কয়েক হাজার লোক মাহিলাড়া বাজারে স্কুল কলেজে যাতায়াত করায় ঘটছে ছোট খাটো দুর্ঘটনা। রাতের অন্ধকারে ঝুকিপূর্ন ব্রিজ দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারন লোকজন ও পথচারী।

স্থানীয় ব্যবসায়ী রানা তালুকদার জানান, ব্রিজের এ অবস্থা হঠাৎ করে হয়নি । অনেকদিন আগ থেকেই ব্রিজের মাজ খানে হালকা ফাটল দেখা দেয়। সেখান থেকে আস্তে আস্তে ঢালাই ভেঙ্গ পরে বড় গর্তে পরিনত হয়েছে। ব্রিজের দুই পাশে দুইটি বড় গতে পরিনত হয়েছে এবং রেলিংও ভেঙ্গে পরে গেছে। প্রতিদিন ঝুকি নিয়ে বিভিন্ন যানবাহন চলতে হচ্ছে।

অটো চালক আল আমিন ব্যবসায়ী সাহীন, মটরসাইকেল চালক সঞ্জায়সহ অনেকেই জানান, ব্রিজটি প্রায় তিন থেকে চার বছর ধরে মাঝ খানে গর্ত পয়ে পরে আছে। সংস্কারের কোন উদ্যোগ নেই । এখানে প্রায় প্রতিদিন ব্রিজের ভাঙ্গা গর্তে পড়ে দুর্ঘটনা ঘটছে । ব্রিজের সাথে থাকা এক ব্যবসায়ী সেলিম কবিরাজ নিজ অর্থায়নে ব্রিজটি সংস্কার করেছিলেন। কিন্তু আবার ব্রিজটি ভেঙ্গে পরে চলাচলের অযোগ্য হয়ে পরেছে।

দ্রুত এর সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে মাহিলাড়া বাজার কমিটির সভাপতি সহিদুল ইসলাম জানান, মাহিলাড়া বাজারে প্রতিদিন সকালে কাচা সবজি এবং মাছের পাইকারী জন্য পরিচিত। তাছাড়া সপ্তাহে শনি- বুধ দুই দিন হাটবার বসে। এখানে প্রত্যেক দিন সকালে পাইকারী কাচা সবজি ও মাছ কেনার জন্য এবং দুই দিন হাট বসার কারনে সরিকল,নলচিড়া,বশার, গেরাকুল, কালীবাড়ি,হোসনাবাদসহ বিভিন্ন জায়গা থেকে মালা মাল বেচা বিক্রি করতে আসতে হয়। ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারনে ওই সব এলাকার লোকজনদের মালামাল পরিবহন করতে কষ্ট হচ্ছে। ব্রিজটি ভেঙ্গ গর্ত হবার কারনে যান চলাচলের কারনে দুর্ঘটনার শিকার হচ্ছেন। এবং পাইকারী ব্যবসায়ীদের ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারনে ব্যবসায় প্রভাব পরছে।

গৌরনদী উপজেলা প্রকৌশলী অহিদুর রহমান জানান,মাহিলাড়া ভূমি অফিসের সামনে ভেদর খালের ব্রিজটি সম্পার্কে জানা নেই। তবে আমরা ব্রিজটি সম্পার্কে খবর নিয়ে পূর্ননির্মানের জন্য প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রনালয় পাঠাবো। আশা করি দ্রুত প্রস্তাবটি পাশ হয়ে আসবে।