ভবন থেকে লাফ দিয়ে সাবেক মিস ইউএসএ’র আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক।।
সাবেক মিস ইউএসএ চেলসি ক্রিস্ট মারা গেছেন। রোববার (৩০ জানুয়ারি) ম্যানহাটনের একটি ভবন থেকে লাফিয়ে পড়ে তিনি আত্মহত্যা করেন বলে তার পরিবার এবং নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ জানিয়েছে। তার বয়স হয়েছিল ৩০ বছর। ২০১৯ সালে তিনি মিস ইউএসএ মুকুট জেতেন।

এক বিবৃতিতে তার পরিবার বলেছে, বিধ্বস্ত এবং অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের ভালোবাসার চেলসি মারা গেছে। তার আলো, সৌন্দর্য এবং শক্তি পৃথিবীজুড়ে অন্যদের অনুপ্রাণিত করতো। সে যত্ন করতো, ভালোবাসতো, হাসতো এবং জ্বলমলে ছিল। খবর সিএনএনের।

মৃত্যুর আগে চেলসি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেন, আজ আপনার বিশ্রাম এবং শান্তি নিয়ে আসুক।

চেলসি একজন অ্যাটর্নিও ছিলেন। আমেরিকার বিচার ব্যবস্থার সংস্কারে সাহায্য করতে চাইতেন তিনি। দুইটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি তিনটি ডিগ্রি নিয়েছেন।