ভান্ডারিয়ায় অস্ত্র সহ আটক ১

মো. তরিকুল ইসলাম, ভান্ডারিয়া (পিরোজপুর)।।
পিরোজপুরের গোয়েন্দা (ডিবি)’র অভিযানে একটি পিস্তল একটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি সহ ভান্ডারিয়া থেকে রাজিব (২৭) কে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে ভান্ডারিয়া উপজেলার পশ্চিম নদমুল্লাহ গ্রামের চেয়ারম্যান বাড়ীগামি ব্রিজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজিব বরগুনা জেলার আমতলী উপজেলার মোশারেফর পুত্র।

রাজিবের বিরুদ্ধে বরগুনা সদর থানায় দুইটি মাদক একটি নারি শিশু ও চারটি গুরুতর জখম সহ হত্যার চেষ্টা মামলা আদালতে বিচারাধীন আছে।

পরিোজপুর ডিবি পুলিশের এসআই মো. দেলোয়ার হোসেন জসিম জানান, ভান্ডারিয়া উপজেলার পশ্চিম নদমুল্লাহ গ্রামের আমাদের একটি অভিযান ছিল। অভিযান শেষে ফেরার পথে রাত সাড়ে তিনটার দিকে চেয়ারম্যান বাড়ীগামি ব্রিজের উপর আমাদের দেখেতে পেয়ে গ্রেফতারকৃত রাজিব দৌড়ে পালানোর চেষ্ঠা করলে আমাদের সন্দেহ হয়। পরে তাকে আমরা আটক করে তল্লাশি করে তার সাথে একটি পিস্তল একটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি উদ্ধার করি।