ভান্ডারিয়ায় আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জমি দখল!

ভান্ডারিয়া প্রতিনিধি।।
প্রকাশ্য দিবালোকে পিরোজপুরের ভান্ডারিয়ায় আদালতের আদেশ ও নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষের জমি দখল করে ঘর নির্মানের অভিযোগ উঠেছে। শুক্রবার (০৬ মে) সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মৃত রুস্তম আলী কাজীর ছেলে শহিদুল ইসলামের জমিতে ।

ভুক্তভোগী শহিদুল ইসলাম জানান, আমার ওয়ারিশ সুত্রে পাওয়া ১৮ শতক জমির বড় একটি অংশ অবৈধভাবে দখল করে একটি কাঠের ঘর নির্মান করেছে একই গ্রামের প্রতিপক্ষ রেজোওয়ান কাজী, এনামুল কাজী,বেলায়েত কাজী ও এনায়েত কাজী। এ দখলের সময় অপরিচিত আরো ১০/১৫ জন ভাড়াটে ব্যক্তি উপস্থিত ছিলো।

তিনি আরো জানান, প্রতিপক্ষরা কয়েক মাস আগে আমাদের জমি জোড়পূর্বক দখল করার পায়তারা চালায় এবং আমাদের প্রাণ নাশের হুমকি দিয়ে আসছিলো বিদায় আমি গত ৩০ মার্চ পিরোজপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ মামলা করলে আদলত বিষয়টি আমলে নিয়ে উক্ত জমিতে উভয় পক্ষকে শান্তি সৃঙ্খলা বজায় রাখার জন্য থানার ওসিকে নিদের্শ দেয় এবং সহকারী কমিশনার ভুমিকে ওই জমি সরেজমিন তদন্তের নিদের্শ দেন এবং ওই জমির প্রতিবেদন দাখিলের আগেই উল্লিখিত ব্যক্তিরা দখল করে। এ ঘটনায় আদালতের আদেশ ও নিষেধাজ্ঞাকে তারা পুরোপুরি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আদালত অবমাননা করেছে।