ভান্ডারিয়ায় ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতির ওপর হামলা

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি শাহানাজ পারভিন বিদ্যালয়ে প্রবেশ করায় সন্ত্রাসী হামলার শিকার হন। বৃহস্পতিবার (০৮ জুন) সকাল ৯ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে এ হামলার কবলে পরেন তিনি। আহত সভাপতিকে থানা পুলিশের সহযোগিতায় স্থানীয়রা উদ্ধার করে ভান্ডারিয়া হাসপাতালে ভর্তি করেন। শাহানাজ পারভিন উপজেলার ইকড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল হাই হাওলাদারের মেয়ে।

স্থানীয় সুত্রে জানা গেছে, গত ৬ জুন সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে শাহানাজ পারভিন ইকড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে ৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়। তার প্রতিদনন্দ্বি প্রার্থী জাহাঙ্গীর হোসেন পান্না ৩ ভোট পেয়ে পরাজিত হন।

শাহানাজ পারভিন জানান, ৮ জুন সকাল তিনি বিদ্যালয়ে প্রবেশ করেন এবং তার নির্বাচিত বিষয়টি প্রধান শিক্ষককে রেজুলেশন করে যথাযত ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন। এ সময় প্রতিপক্ষরা ইকড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাফ হোসেন বেপারী, প্রবাসী জাহাঙ্গীর হোসেন পান্না, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাম ও গিয়াস উদ্দিন উপস্থিত হয়ে (শাহানাজ পারভিন) তার ওপর সন্ত্রাসী হামলা চালায়। এতে তিনি সহ তার স্বামী আনোয়ারুল কবির, ভাই সুমন হাওলাদার, ইউপি সদস্য ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য আনোয়ার হোসেন, ইউপি সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক মামুন আল জাকির আহত হন।

স্থানীয়রা জানায়, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকও আহত হয়েছেন।

এ বিষয়ে ইকড়ি ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাফ হোসেন বেপারীর সরাসরি জানতে চাইলে তিনি কোন মন্তব্য না করে দ্রুত চলে যায়।