ভান্ডারিয়ায় প্রাণী সম্পদের প্রদর্শনীতে ব্যাপক অনিয়মে অভিযোগ

ভান্ডারিয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় ব্যাপক অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে এক ছাগল খামারী।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ভান্ডোরিয়া অনলাইন সাংবাদিক কল্যান ইউনিয়ন মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রদর্শনীতে অংশ নেয়া ছাগল খামারী উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের আবুল কাশেম খানের ছেলে মিজান খান।

তিনি জানান, গত ১৬ ফেব্রয়ারী স্থানীয় বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় এক দিন ব্যাপী প্রদর্শণী মেলা অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে আমি একটি উন্নত জাতের ছাগল প্রদর্শন সহ বিভিন্ন খামারীরা পশু পাখি নিয়ে ২০ জন খামারী প্রদর্শনীতে অংশ নেয়। এ সময় প্রদর্শনীতে অনেক স্টল ফাঁকা ছিলো এবং খামারীদের উপস্থিতি খুবই কম ছিলো। প্রদর্শনীতে বিজয়ই খামারীদের বাছাই করতে উপজেলা কৃষি কর্মকর্তা ও প্রাণী সম্পদের সংশ্লিষ্ট কয়েক জন বিচারক মাঠে প্রবেশ করলে তারা আমার ষ্টলে আসে । এ সময় প্রানী সম্পদের একটি প্রজেক্টে চাকুরীরত আল আমিন নামের এক ব্যক্তির ইসারায় বিচারকরা তার খালতো ভাইদের স্টলে চলে যায় এবং তাদের প্রথম ও দ্বিতীয় পুরষ্কার পাইয়ে দেয়। উক্ত অনিয়মের ফলে তারা দুইজন পুরষ্কারের মোটা অংকের চেক, সম্মামনা ক্রেষ্ট ও সনস অবৈধ ভাবে আত্মসাৎ করে। এ ছাড়া প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের যাতায়াতের জন্য প্রতি বছর ৫ শত টাকা করে দিলেও এ বছর খামারীদের ৩ শত টাকা দিয়ে বাকী টাকা হরিলুট করে এবং প্রদর্শনীতে অংশ নেয়া গবাদী পশু পাখিদের মাঝে সঠিক ভাবে খাবার বন্টন করা হয়নি।

তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, এই প্রদর্শণীতে অনিয়মের ফলে সরকারের কাক্ষিত লক্ষ্য ব্যহত হয়েছে। এসব অনিয়মের বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি এসব বিষয়ে জানেন না বলে সংবাদ সম্মেলনে খামারী মিজান খান জানান।