ভান্ডারিয়ায় বিএনপির ৩২ নেতাকর্মী জামিনে মুক্ত

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড অফিসের কেয়ার টেকার দুলাল কাজী দাযেরকৃত বিষ্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত বিএনপির ৩২ নেতাকর্মী জামিনে মুক্তি পেয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ ডিসেম্বর ঢাকাস্থ ১০ ডিসেম্বওে বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আসামীরা মিছিল করে একটি রিক্সায় অগ্নিসংযোগ সহ তারা বিভিন্ন প্রকার ককটেল বিষ্ফোরণ করে। এমন অভিযোগ এনে উক্ত মামলার বাদী দুলাল কাজী মোট ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ৫০/৬০ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করে।

মামলার পরে ৫ জন আসামী ঢাকা হাইকোর্ট থেকে জামিনে আগাম মুক্তি লাভ করে। বাকী ৩২ আসামী মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) পিরোজপুর জেলা বিএনপি নেতা ম.মহিউদ্দিন খান সহ ৩২ জন নেতাকর্মী পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।

শুনানি শেষে আদালতের বিচারক বিএনপির ৩৭ নেতাকর্মীকে জামিন মঞ্জুর করেন।

ভান্ডারিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন জানান, এ মামলাটি একটি মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানী মূলক । এভাবে সারাদেশে গায়েবী মামলা দিয়ে সরকার বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের হয়রানি করে আসছে।