ভান্ডারিয়ায় মামলা দিয়ে বিপদে প্রবাসী পরিবার

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক মামলার বাদীকে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভুক্তভোগী হাফিজা আক্তার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে গতবছরের ১৭ ডিসেম্বর সকালে উপজেলার পশারিবুনিয়া গ্রামের প্রবাসী মিলন ফরাজীর স্ত্রী হাফিজা আক্তারের ওপর লাঠিসোটা নিয়ে হামলা করে পাশবর্তি তেলিখালী ও পশারিবুনিয়া গ্রামের আলমগীর হোসেন রিপন (৫৪), আসাদুল হাওলাদার (২০),আজিজুল হাওলাদার(২১),এমাদুল হাওলাদার (৫০),ফারুক হাওলাদার (৫৫), হাফিজা বেগম (২৭),মাজেদা বেগম ও রেনু বেগম (৪৫)। এতে প্রবাসীর স্ত্রী হাফিজার বাম হাতের হার ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ফুলা জখম হয়।

হামলাকারীরা তার বসত ঘর ভাংচুর সহ তার কানের ১২ আনা স্বর্নের দুল ও ১ ছড়া স্বর্নের চেইন ছিনিয়া নিয়ে যায়। এ ঘটনার পর ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করলে মামলার প্রধান আসামী আলমগীর হোসেন রিপনসহ ৫ জনের জেল হয়। সম্প্রতি আসামীরা জামিনে বের হয়ে মামলার বাদী হাফিজা আক্তারের প্রান নাশসহ নানা ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দিচ্ছে। এতে পরিবার নিয়ে তিনি আতঙ্কে দিন কাটাচ্ছে ।