ভান্ডারিয়ায় লেডি মাস্তানের অত্যাচারে বাড়ি ছাড়া একটি পরিবার

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক লেডি মাস্তানের হামলা, মামলার শিকার একটি পরিবার। তাদের অত্যাচার নিপীড়নের ফলে পরিবারে সদস্যরা এখন জীবন রক্ষায় বাড়ি ছেড়ে পালিয়ে ভেড়াচ্ছে। প্রতিপক্ষের অত্যাচার ও হুমকি দামকি থেকে পরিত্রানের জন্য ২০ অক্টোবার ভুক্তভোগী সাথী আক্তার (২৬) বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করে। সাথী আক্তার উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামের খুদে তরকারি বিক্রেতা বেলায়েত হোসেনের স্ত্রী।

ভুক্তভোগী সাথী আক্তার জানান, প্রতিপক্ষ প্রভাবশালী সুহাদা বেগম (৩৫) ও শহিদুল ইসলাম (৪৫), আব্দুল্লাহ কাজী (২২), সরোয়ার কাজী (৪৭), রায়হান কাজী (২৪),রুমা আক্তার (২৮), লাকী বেগম (৩২) তাদের একই গ্রামের বাসিন্দা এবং তারা সন্ত্রাসী প্রকৃতির লোক। প্রতিপক্ষরা গত ১৭ অক্টোবার বিকালে দেশিও অস্ত্র নিয়ে তাদের পৈত্রিক সম্পত্তিতে লোকজন নিয়ে অবৈধ ভাবে প্রবেশ করে এবং তাদের ৫ শতক জমির ওপর টিনসেট নির্মিত মুদির দোকান সহ সেখানে আরো দোকান ঘর ভেঙে ফেলে জমি দখলে নেয়ার চেষ্টা করে । এ সময় তারা দোকান ঘর ভেঙে পাশের খালে পেলে দেয় এবং কিছু মালামাল ঘটনাস্থলে ফেলে যায়।

এ সময় প্রতিপক্ষ দোকান ঘর ভেঙে অনুমানিক ৫০ হাজার টাকার মালামাল চুরি করিয়া নিয়া যায় এবং ঘর ভাংচুর করে প্রায় ৬৫ হাজার টাকার ক্ষতি করলে সে (সাথী) ও তার শশুর রেজওয়ান কাজী প্রতিবাদ করেন। এ সময় প্রতিপক্ষরা তাদের চর থাপ্পর মেরে রাস্তায় ফেলে দেয় এবং গৃহবধু সাথীর কাপড় টানিয়া ধরে শ্লীতহানী সহ গলা চেপে হত্যার চেষ্টা চালায় এবং তার গলায় থাকা ১টি স্বর্ণের চেইন ছিড়ে নিয়ে জীবন নাশের হুমকি দিয়ে চলে যায় প্রতিপক্ষরা।

সাথী আক্তার আরো বলেন, এ ঘটনার পর স্থানীয় আইনী সহযোগিতা পাইনি ফলে পিরোজপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৮ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছি। এতে প্রভাবশালী প্রতিপক্ষ আরো ক্ষিপ্ত হয়ে আমাদের পরিবারের সকলের নামে একটি সাজানো মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করেছে। ফলে গ্রেফতারের ভয়ে তারা এখন বাড়ি ছাড়া হয়ে পালিয়ে ভেড়াচ্ছেন।

এ বিষয়ে প্রতিপক্ষ সুহাদার কাছে জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, যারা তাদের নামে অভিযোগ করেছে তাদেরকে এ্যারেস্ট করুন। আমি আসতে আছি।