ভান্ডারিয়া পৌরসভার উদ্যোগে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা কর্তৃক স্কুল,কাউন্সিলর ও প্রেসক্লাব এর সদস্যদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর মো: গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা মাধ্যমিক অফিসার মো: জহিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: নাসির উদ্দিন খলিফা, ভা-ারিয়া পৌর সভার সচিব মো: আনোয়ার হোসেন, সহকারী প্রকৌশলী শাহাদাৎ হোসেন, ভা-ারিয়া প্রেসক্লাবের জয়েন্ট সেক্রেটারী মো: মামুন হোসেন, সংবাদিক মো: লোকমান হোসেন, শাহজাহান হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সাংবাদিক ও শিক্ষক বৃন্ধ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার, সাবান,সার্পেরগুরা,স্যাভলন সহ বিভিন্ন প্রকার করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।