ভান্ডারিয়া মৎস্য কার্ডের চাল না পাওয়ায় জেলেদের ক্ষোভ

ভান্ডারিয়া প্রতিনিধি।।
পিরোজপুরের ভান্ডারিয়ার ইকড়ি ইউনিয়নের মৎসজীবীদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। চাল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে শতাধিক জেলে।

সুত্রে জানাযায়, উপজেলার ইকড়ি ইউনিয়নে প্রায় ৬ শতাধীক জেলে ও মৎসজীবী রয়েছে। কিন্তু অত্র ইউনিয়নের বর্তমান তালিকায় ৫২০ জন জেলের নাম রয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে ইউনিয়ন পরিষদে বসে ২ শ’ ৪০ জন জেলের মাঝে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হলে প্রকৃত জেলেরা বাধঁ পড়ে যায়।

জেলে আক্কাস আলী ও ছগির হোসেনের অভিযোগ, জেলে না হয়েও অনেকে জেলে কার্ডের চাল পাচ্ছেন। আমাদের কার্ড থাকা সত্ত্বেও আমরা চাল পাইনি।

জেলে লোকমান, মনির হোসেন ও গোলাম মোস্তফা জানান, আগের চেয়ারম্যানের সময় আমরা জেলে কার্ডের চাল নিয়মিত পেয়েছি। অত্র ইউনিয়নে ইউপি চেয়ারম্যান আব্দুল হাই নির্বাচিত হওয়ায় এবার আমরা শতাধিক প্রকৃত জেলে চাল পাইনি। চাল না পাওয়ায় আমাদের পরিবার পরিজন নিয়ে বিপাকে আছি। আমরা চাল চাই।

এ বিষয়ে শনিবার বাংলাদেশ ক্ষুদ্র মৎসজীবী জেলে সমিতির পিরোজপুর জেলার সাধারণ সম্পাদক আবুল খায়ের খান জানান, অত্র ইউনিয়ন চেয়ারম্যান মৎস্য ভিজিএফ সক্রান্ত কমিটির মাধ্যমে জেলেদের তালিকা অনুমোদন করে এ চাল বিতরণ করার কথা কিন্তু তিনি মনগড়া তালিকা করে জেলে ছাড়াও অনেক লোকদের মাঝে চাল বিতরণ করে।

তিনি অরো জানান, এসব অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার ও ডিসি বরাবরে অতিদ্রুত সকল জেলেদের নিয়ে আবেদন করবো।

এ বিষয়ে ইকড়ি ইউনিয়নের নবাগত ইউপি চেয়ারম্যান আব্দুল হাই এর কাছে জানতে তার মুঠোফোনে বারবার কল দিলেও তিনি ফোন রিসির্ভ করেননি।