ভোটের আগেই জাতীয় পার্টির অফিসে দুর্বৃত্তের আগুন

বাবুগঞ্জ প্রতিনিধি।।
বরিশাল বাবুগঞ্জে কেদারপুর ইউনিয়নে বেলতলা জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (০৬ জানুয়ারি) ভোর রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নে বেলতলা জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ওই অফিসে থাকা বেশ কিছু কাগজপত্র, কিছু ফেস্টুন পুড়ে গেছে।

বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) অলিউল ইসলাম জানান, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম, কে বা কারা জাতীয় পার্টির অফিসে আগুন দিয়েছে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু বলেন অফিস পোড়ানোর তীব্র নিন্দা, প্রতিবাদ ও দোষিদের গ্রেফতাতেরর দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে বাবুগঞ্জে কেদারপুর ইউনিয়নের ৫ ওয়ার্ডের ইউপি সদস্য ও কেদারপুর জাতীয় পার্টির সদস্য সচিব আঃ সালাম বলেন এই ঘটনাটি করেছে বিএনপি নেতা কর্মীরা যাতে করে ভোটারা ভোট দিতে না যেতা পারে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য এই ঘটনাটি করেছে।

কেদারপুর ইউনিয়ন আহবায়ক হাজী সাইদুর রহরমার বলেন, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে জাতীয় পার্টির নেতা কর্মীরা ওই অফিস থেকে দলীয় কার্যক্রম শেষ করে বাড়ি চলে যায়। ভোররাতের দিকে আগুনে অফিস জ্বলতে দেখে স্থানীয় লোকজন তাকে খবর দেয়। খবর পেয়ে তিনি ছুটে আসেন এবং পুলিশ খবর দেন।