ভোলায় পুলিশি হামলায় আহতদের দেখতে শেবাচিমে উত্তর জেলা বিএনপির নেতারা

রূপালী ডেস্ক।।
ভোলা জেলা বিএপির বিক্ষোভ সমাবেশে পুলিশি হামলায় আহত নেতাকর্মীদের শেবাচিম হাসপাতালে দেখতে যান বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোঃ শহিদ উল্লাহ।

এ সময় তার সঙ্গে ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য কবির উদ্দিন আফসারি, আবিদুর রহমান হুমায়ব, মিলন চেয়ারম্যান, জহির সাজ্জাদ, হান্নান সরিফ, সেলিম হাওলাদার, মোঃ মুজাম্মেল হাওলাদার, যুবদল বরিশাল উত্তর জেলা যুগ্ম আহবায়ক ইঞ্জিন মোঃ সাইফুল্লাহ ফুয়াদ দেওয়ান, হাসানসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নের্তাকর্মী।