ভোলায় হিফজুল কুরআন প্রতিযোগিতার ‘গ্রান্ড ফাইনাল’ বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক।।
‘কুরআন পড়–ন, কুরআন বুঝুন’ এই স্লোগানের মধ্য দিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমউদ্দিন মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে হিফজুল কুরআন প্রতিযোগিতার বর্ণাঢ্য ‘গ্রান্ড ফাইনাল’। দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ রমজান বৃহস্পতিবার সকাল ১০টায়

এটি ভোলা জেলার সবচেয়ে বড় হিফজুল কুরআন প্রতিযোগিতার আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

তরুণ শিল্প উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও দালালপুর উন্নয়ন ফউন্ডেশনের সভাপতি সাখাওয়াত হোসাইন জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভোলা-০২ বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলহাজ আলী আজম মুকুল। সভাপতিত্ব করবেন দালালপুর উন্নয়ন ফউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ আনোয়ার হোসাইন। ইতোমধ্যেই ভোলা জেলার ৭ টি উপজেলার হাফেজদের নিয়ে অডিশন পর্ব শেষ হয়েছে। অডিশনে উত্তীর্ন হাফেজদের নিয়ে চুড়ান্ত পর্ব তথা গ্রান্ড ফাইনাল বাস্তবায়নের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। স্থানীয় সর্বস্তরের মানুষ এই আয়োজনে সহযোগিতা করছেন বলে জানান সাখাওয়াত।

দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জানান, হিফজুল কুরআন প্রতিযোগিতার বর্ণাঢ্য গ্রান্ড ফাইনালে বিশেষ অতিথি থাকবেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌরমেয়র মো. রফিকুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক জাফর উল্লাহ চৌধুরী। পুরো অনুষ্ঠানটি ক্যাবল টিভির মাধ্যমে সমগ্র ভোলা জেলায় লাইভ সম্প্রচার করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠান বাস্তবায়নের সাথে যারা সংযুক্ত তাদের মধ্যে রয়েছেন- টবগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন হাওলাদার, বর্তমান চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, হাকিমউদ্দিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও: আলআমিন, পশ্চিম বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হাওলাদার, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উজ্জল হাওলাদার, অধ্যাপক মাও: মাকসুদ উল্লাহ, মাওলানা তৈয়্যব হোসাইন, বিশিষ্ট সমাজ সংস্কারক মো: নুরুজ্জামান, প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, ইউপি সদস্য মো: ফিরোজ, মো: বাচ্চু চৌধুরী, মো: জসিম পাটওয়ারী, দালালপুর উন্নয়ন ফাউন্ডশনের কর্মকর্তা সাখাওয়াত হোসেন, অলিউল্লাহ জুয়েল, আবদুল মান্নান ফারুকী প্রমুখ।

দালালপুর উন্নয়ন ফাউন্ডেশনের ব্যানারে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীর জন্য রয়েছে নগদ ৫০ হাজার টাকা ও ক্রেস্ট, দ্বিতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে নগদ ৩০ হাজার টাকা ও ক্রেস্ট, তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে নগদ ২০ হাজার টাকা ও ক্রেস্ট।

এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য নগদ টাকা, ক্রেস্ট ও নতুন পোশাকের ব্যবস্থা রেখেছেন আয়োজকরা।