মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশের কুইক রেসপন্স টিম মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই জেন্নাতের নেতৃত্বে উপজেলার ২ নং ধানিসাফা ইউনিয়নের আলগি পাতাকাটা বাজার এলাকা থেকে সিদ্দিক সরদার (৩৫) কে ২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে । গ্রেপ্তারকৃত সিদ্দিক সরদার পশ্চিম পাতাকাটা এলাকার মৃত: আকাব্বার সরদারের ছেলে।

এস আই জেন্নাত জানান, মাদক ব্যাবসায়ী সিদ্দিক আলগী বাজারে চায়ের দোকানের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদকের ব্যাবসা চালিয়ে আসছিল।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, পুলিশ বাদি হয়ে সিদ্দিক সরদারের বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করেছে। বুধবার দুপুরে আদালতে তাকে সোপর্দ করা হয়েছে ।