মঠবাড়িয়ায় কার্পেটিং রাস্তা কার্যাদেশ পেয়ে ঠিকাদার অন্যত্র করার প্রতিবাদে মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ার ১০নং হলতা গুলিসাখালী ইউনিয়নের এলজিইডির পিডিআরআইডিপি প্রকল্পের আওতায় হলতা সরকারী পুকুর টু উত্তর হলতা বায়া সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ এর বাড়ি পর্যন্ত ১০০০ মিটার রাস্তা কার্পেটিং এর কাজে ঠিকাদারীর বিরুদ্ধে অন্যত্র কাজ করার অভিযোগ ওঠছে। এর প্রতিবাদে রোববার (২০ নভেম্বর) দুপুরে ওই রাস্তা দিয়ে চলাচলকারী ভুক্তভোগী ২০টি পরিবার গুলিসাখালী ও ডৌয়াতলা সড়কে মানববন্ধন করেন। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় অর্ধশত নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।

পরে সরকারি পুকুর পাড়ের এই সমাবেশে বক্তব্য রাখেন, ওই ইউপির সাবেক সদস্য গোলাম শাহাদাৎ মজনু, সমাজসেবক গোলাম কিবরিয়া, গৃহিনী তাজেনুর বেগম, স্কুল ছাত্র ফাহিম প্রমুখ। বক্তারা বলেন, বিগত ২৫ বছর পূর্বে সাবেক ইউপি চেয়ারম্যান পারুল আলম এলাকাবাসীর দুর্ভোগ দেখে চলাচলের জন্য এখানে ইট সোলিং রাস্তা নির্মান করেন। সেই থেকে এই রাস্তায় একটি ইনডেক্স নম্বর পড়ে। নম্বর অনুযায়ী এলাকার উন্নয়নের জন্য পিরোজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজীর সুপারিশে এলজিইডি’র পিডিআরআইডিপি প্রকল্পের আওতায় ওই ইউপির ৮ নং ওয়ার্ড হলতা সরকারী পুকুর হতে উত্তর হলতা ইউএসআইডি রাস্তা ভায়া হারুন চেয়ারম্যান বাড়ী পর্যন্ত ১০০০ ফুট রাস্তা কার্পেটি এর জন্য ৮৯ লাখ টাকা বরাদ্ধ করে টেন্ডার আহ্বান করেন। সম্প্রতি টেন্ডারের মাধ্যমে কাজ পেয়ে মেসার্স লাকি এন্টারপ্রাইজ কার্যাদেশ পেয়ে ওই রাস্তায় কাজ না করে রহস্যজনক কারনে নিকটবর্তী সেলিম হাওলাদারের বাড়ী হতে হারুন চেয়ারম্যানের বাড়ী পর্যন্ত কার্পেটিং এর কাজ শুরু করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর এর প্রতিবাদে স্থানীয়রা মানবন্ধন করেন।

ঠিকাদারী প্রতিষ্ঠান লাকি এন্টারপ্রাইজের প্রতিনিধি আল মামুন বলেন, কর্তৃপক্ষের নির্দেশে সেলিম হাওলাদারের বাড়ী হতে হারুন চেয়ারম্যানের বাড়ী পর্যন্ত কাজ শুরু করেছি।

উপজেলা প্রকৌশলী জিয়ারুল ইসলাম জানান, আমি এ উপজেলায় সদ্য যোগদান করেছি। বিষয়টি আমি না জেনে কিছু বলতে পারছি না।