মঠবাড়িয়ায় গৃহবধুর গলাকাটা লাশ উদ্বার

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় তন্নী আক্তার (২৫) নামে এক গৃহবধুর গলাকাটা লাশ লাশ পরিত্যাক্ত বাগান থেকে উদ্বার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। তন্নী মঠবাড়িয়া উপজেলার ১১ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর রড়মাছুয়া গ্রামের আব্দুর রাজ্জাক আকনের মেয়ে।

পারিবারিক সূএে জানা যায়, ওই তরুনীর গত তিন বছর পূর্বে বানারীপাড়ার তৌহিদ নামের এক যুবকের সাথে বিয়ে হয়। স্বামী তৌহিদ ও তন্নী উভয়ই সাদাসীদে হওয়ার কারনে তন্নীর বাবা তাদের নিজ বসত বাড়িতে রেখে দেয়। তাদের কোন সন্তান নাই। তন্নীর স্বামী তৌহিদ মংলা কাজ করে ।

বুধবার বিকেলে তন্নী নিখোঁজ হয়। এরপর তার স্বজনরা আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোজাখুজি করে তার কোন সন্ধান পায়নি। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সাঈদ মিয়ার স্ত্রী মিনারা ও কামাল আকনের স্ত্রী বানেছা বেগম বাগানে সুপারি গাছের শুকনো পাতা ( খোল) কুড়াতে গিয়ে তন্নীর মৃত দেহ বাগানের নালার মধ্যে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে এলাকাবাসীরা ছুটে আসে ।

স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে রাতে অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মো: ইব্রাহীম এর নেতৃত্বে থানা পুলিশ, ডিবি পুলিশ, পিবিআইসহ র‌্যাব ঘটনাস্তল পরিদর্শন করেন। রাতেই লাশ উদ্বার করা করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো: ইব্রাহীম বলেন, লাশের সুরাতহাল করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের চেস্টা অব্যহত আছে।