মঠবাড়িয়ায় চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর) ।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় আশিকুর রহমান (২১) নামে এক পল্লীবিদ্যুতের লাইনম্যানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । বুধবার (২৩ মার্চ) বিকাল ৫ টার দিকে পৌরশহরের আরামবাগ মহল্লার একাটি ভাড়া বাসার দ্বিতিয় তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্বার করা হয় । তার বাড়ি সাতক্ষিরা কলারোয়া থানায় । সে মঠবাড়িয়ায় পল্লীবিদ্যুত শাখায় লাইনম্যান হিসাবে কর্মরত ছিল ।

উদ্বারকৃত লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ ।

থানা ও প্রত্যক্ষদর্শী সূএে জানা যায় , আশিকুর রহমান মঠবাড়িয়া পল্লীবিদ্যুত শাখায় লাইনম্যান হিসাবে একমাস আগে যোগদান করেছে । তিনি শহরের আরামবাগ এলাকার একটি ভাড়া বাসার মেসে থাকতেন । বিকেলে মেসের অন্য সদস্যরা সিলিং ফ্যানের সাথে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় । পুলিশ এসে আশিকুরের মরদেহ উদ্বার করে।

মঠবাড়িয়া থানার ওসি (অপারেশন) আবদুল হালিম জানান , মরদেহ উদ্বার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে । মৃত্যুর আগে আশিকুর একটা চিরকুট লিখে রেখে গেছেন । তাতে তিনি আত্মহত্যার কারন হিসাবে প্রেম সংক্রান্তের কথা উল্লেখ করেছেন । ধারনা করা হচ্ছে প্রেমে ব্যার্থ হয়ে হতাশায় তিনি আত্মহত্যা করেছেন ।