মঠবাড়িয়ায় দুই ভাইয়ের সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত

মঠবাড়িয়া প্রতিনিধি, পিরোজপুর।।
পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর মিঠখালী গ্রামে সোমবার (২৭ জুন) দুপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে আপন দুই ভাই ও তাদের ভাড়া করা লোকজনদের মধ্যে সংঘর্ষে মুক্তিযোদ্ধা, সাবেক নারী ইউপি সদস্যসহ উভয় পক্ষের ৪ জন গুরুতও আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর গুরুতরও জখম তিনজনের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন।

আহতরা হলেন, ওই গ্রামের মৃত শমসের আলী হাওলাদারের পুত্র বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী (৬০), বড় ইউনুচ আলী হাওলাদারের পুত্র উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অপু হাওলাদার (৩৫), ইউনুচ আলী হাওলাদারের স্ত্রী সাবেক নারী ইউপি সদস্য পিয়ারা বেগম (৬৫) ও প্রতিপক্ষ ইউসুফ আলী হাওলাদারের পুত্র উপজেলা যুবলীগ সদস্য শামীম রেজা রুবেল (৩৮)। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষ ইউসুফ হাওলাদারকে আটক করে।

আহত ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, উত্তর মিঠখালী গ্রামের মৃত. শামসের আলী হাওলাদারের পুত্র ইউনুস আলী ও ইয়াকুব আলীর সাথে ছোট ভাই ইউসুফ আলী হাওলাদেরের বসত বাড়ির জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধীক বার স্থানীয়বভাবে শালিস বৈঠকেও তাদের বিরোধ নিস্পত্তি হয়নি। তবে এ জমি নিয়ে আদালতে দুই পক্ষের মামলা বিচারাধীন রয়েছে। জমির বিরোধের জের ধরে আজ সোমবার সকালে অপু ও তার দলবল চাচা ইউসুফকে মারধর করে। পিতাকে মারধরের খবর পেয়ে ইউসুফের পুত্র রুবেল এর প্রতিবাদ করলে ঘটনার দিন দুপুরে দুই পক্ষই রড, পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা করে। এতে প্রতিপক্ষের হামলায় অপুর হাওলাদারের দুই পা ভেঙ্গে যায় এবং সামনের দাঁত পরে যায়। মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী ও রুবেল ধারালো অ¯্ররে কোপে গুরুতরও জখম হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. চঞ্চল গোলদার উন্নত চিকিৎসার জন্য তিনজনকে বরিশাল শেবাচিম প্রেরণ করেন।

মঠবাড়িয়া থানার ওসি মুহাঃ নুরুল ইসলাম বাদল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় জড়িত ইউসুফ হাওলাদার নামের একজনকে আটক করা হয়েছে। এঘটনায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।