মঠবাড়িয়ায় নৌকার কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর) ।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত ইউপি নির্বাচনে বড়মাছুয়া ইউনিয়নে পরাজিত নৌকা মার্কার প্রার্থী তার কর্মী-সমর্থকদের উপর হামলার অভিযোগ করেছেন। পরাজিত চেয়ারম্যান প্রার্থী মোসা: আয়শা আক্তার সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আয়শা আক্তার বলেন, বিজয়ী চেয়ারম্যান মো: নাসির আহম্মদের নির্দেশে নির্বাচনের দিন বিকেল থেকে কুপিয়ে ও নির্যাতন করে তার ১২/১৩ জন কর্মীকে আহত করেছে। শত শত নৌকার কর্মী-সমর্থকের বাড়ি-ঘরে হামলা করে তাদের বাড়ি ছাড়তে বাধ্য করেন। খেজুরবাড়িয়া হিন্দুদের উপর হুমকি দিয়ে তাদের জিম্মি করে রাখা হয়েছে। তারা বাড়ি থেকে বের হতে পারছেন না। তাদের হামলায় বড়মাছুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো: ফরিদ আহমেদ আহত হয়েছেন বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নাসির বাহিনীর হাতে নির্যাতিত মো: রুহুল আমিন তালুকদার (৪৮), নাসির ফকির (৫০), ইউনুস ফকির (৪৯), ফারুক তালুকদার, রুবেল ও জামাল প্রমূখ।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারী অনুষ্ঠিত ৫ম ধাপের ইউপি নির্বাচনে বড়মাছুয়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী মোসা: আয়শা আক্তার বিদ্রোহী প্রার্থী মো: নাসির আহম্মেদের নিকট পরাজিত হন।