মঠবাড়িয়ায় প্রবাসীকে কুপিয়ে হত্যা আটক ৪

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িযায় দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে মাহফিল থেকে বাড়ি ফেরার পথে আমিরুল ইসলাম হাওলাদার (৩৮) নামে এক প্রবাসীকে দুবৃত্তরা কুপিয়ে হত্যা করেছে । নিহত আমিরুল ওই গ্রামের মো: মোকছেদ আলী হাওলাদারের ছেলে । থানা পুলিশ এ ঘটনায় ওই রাতেই ৪ জনকে আটক করেছে ।

আটককৃতরা হলো চালিতাবুনিয়া পঞ্চাইত বাড়ির মো: তোফাজ্জেল হাওলাদারের ছেলে মো: হায়দার আলী হাওলাদার (৫০),তার ছেলে কলেজ ছাএ মো: তাহসিন আরবী (১৮), মো: মাহাবুব হাওলাদারের ছেলে কলেজ ছাএ মো: মিরাজ মাহমুদ (১৭) ও মো: ইউনুচ এর ছেলে মো: হোসাইন (১৭)।

থানা ও স্তানীয় সূএে জানাযায় , আমিরুল ইসলাম মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া ছালেহিয়া হামিদিয়া দ্বীনিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষে রাত ২টার দিকে বাড়ি ফেরার পথে দেলোয়ার হোসেনের বাড়ির সামনে পৌছালে ওঁৎ পেতে থাকা দুবৃত্তরা তাকে ধারালো অ¯্র দিয়ে কোপাতে থাকলে তার চিৎকারে স্তানীয়রা এগিয়ে আসে । দুবৃত্তরা আমিরুলের শরীরের বিভিন্ন স্তানে কুপিয়ে গুরুতর অবস্তায় ফেলে রেখে পালিয়ে যায় । স্তানীয়রা ঘটনাস্তলে আসার পরপরই আমিরুলের মৃত্যু হয়।

নিহতের বড় ভাই অলিউল ইসলাম খোকন জানান, আমিরুর ইসলাম প্রবাস জীবন শেষ করে বাড়িতে এসে সংসার করছিল।

থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্তল থেকে লাশ উদ্বার করে মর্গে প্রেরন করা হয়েছে । সন্দেহ জনক ৪ জনকে আটক করা হয়েছে। হত্যা কান্ডের কারন উদঘাটনে তদন্ত চলছে।