মঠবাড়িয়ায় বজ্রপাতে এক কৃষকের ৪ গরুর মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় শনিবার (২৯ এপ্রিল) ২টার দিকে বজ্রপাতে আব্দুর রব খলিফা (৬০) নামে এক কৃষকের ৪টি গরু মারা যায় । আব্দুর রব খলিফা দাউদখালী ইউনিয়নের পাঠাকাটা গ্রামের মৃত: তমেজ উদ্দিন খলিফার ছেলে ।

সরোজমিনে গেলে জানা যায়, কৃষক আব্দুর রবের ৭টি গরুর ৫টি গরু মাঠে ছিল দুপুরে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে ৪টি গরু বজ্রপাতে মারা যায় এর মধ্যে একটি গরু ছিল গাভিন । আব্দুর রব খলিফার ছেলে ইয়াসিন খলিফা জানান , ৪টি গরুর মূল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা । গরু হারিয়ে তার পিতা বাকশক্তি হারিয়ে ফেলেছে।