মঠবাড়িয়ায় বাগানে নিয়ে ছাত্রীকে ধর্ষণ করতে গিয়ে আটক ১

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসায় যাওয়ার পথে দশম শ্রেনির ছাএীকে রাস্তা দিয়ে বাগানে টেনে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায় নান্টু সিকদার (৩০) নামে এক বখাটে । পরে মাদ্রাসার ছাএরা ও এলাকাবাসী ওই বখাটেকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

এঘটনায় ওই ছাএীর ফুফা আ: খালেক হাওলাদার বাদী হয়ে শনিবার (১৮ জুন) রাতে মঠবাড়িয়া থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় বখাটে নান্টুকে গ্রেফতার দেখিয়ে রোববার আদালতে সোপর্দ করেছে । বখাটে নান্টু মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া গ্রামের ননী সিকদারের ছেলে ।

মামলা ও স্তানীয় সূএে জানাযায় , ওই ছাএী শনিবার সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয় । পথি মধ্যে বৃষ্টি শুরু হলে রন চৌকিদারের বাড়ির সম্মুখ নির্জন রাস্তায় বসে বখাটে নান্টু ওই ছাএীকে টেনে হেঁচড়ে সুপারি বাগানে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায় । এসময় ওই ছাএী ডাক চিৎকার দিয়ে দৌড়ে গিয়ে অন্য পথচারী এক বৃদ্বকে ঝাপটে ধরে । পরে মাদ্রাসার ছাএরা ও এলাকাবাসী ঘটনাটি শুনতে পেয়ে বখাটেকে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে ।

জানখালী উলুবাড়িয়া হামিদিয়া মাদ্রাসার সুপার মাওলানা শওকাতুল আলম জানান, ঘটনার পর মাদ্রাসার ছাএ ও স্তানীয়রা বখাটে নান্টুকে আটক করে মাদ্রাসায় নিয়ে আসে । পরে থানায় খবর দিলে পুলিশ বখাটে নান্টুকে আটক করে নিয়ে যায় ।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, মাদ্রাসা ছাএী ধর্ষন চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামী নান্টুকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে ।