মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় পাথরঘাটা চরখালী সড়কের ইকরি মোল্লাবাড়ি মসজিদের সামনে মঙ্গলবার সকাল ৫টার দিকে মোটর সাইকেল দূর্ঘটনায় মো: আ: জলিল হাওলাদার (৫৬) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। তিনি মঠবাড়িয়া পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত: ইসমাইল হাওলাদারের ছেলে।

স্তানীয়রা জানান, জলিল হাওলাদার একজন মাছ ব্যাবসায়ী। সকালে তিনি মটর সাইকেল যোগে মঠবাড়িয়া থেকে ইন্দুরকানি পাড়েরহাট মৎস্য বন্দর যাওয়ার পথে ভান্ডারিয়ার ইকরি ইউনিয়নের মোল্লাবাড়ি মসজিদের সামনে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে নষ্ট হয়ে পড়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিলে ঘটনাস্তলে তিনি মারা যান।

মটবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো : কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।